রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাগলা থানা জামায়াতের আমীর ও আসন পরিচালক মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
সমাবেশে দায়িত্বশীল নেতৃবৃন্দ সংগঠন-সম্মত কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি, মাঠ পর্যায়ের সাংগঠনিক কর্মকৌশল ও ভোটার সংযোগ জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা, আগামী জাতীয় নির্বাচনে গফরগাঁওয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে সচেতনতাপূর্ণ, সুপরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
গফরগাঁওকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে মাঠপর্যায়ের সকল নেতা-কর্মীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
####