ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীদের মধ‍্যে সংঘর্ষে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তার বাবা মো. সাইদুল হক টিসিবিতে চাকরি করেন এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষিকা।

নিহতের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। ঘটনাস্থলের সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচার করা হোক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!