গফরগাঁওয়ে প্রবাসী স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী স্ত্রী’র সঙ্গে পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ৮ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে সেলিম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ঔ শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে গত সোমবার রাতে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের উত্তর নওয়াপাড়া গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী লক্ষণপুর গ্রামের সেলিম মোল্লা পরকীয়া সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন যাবত। প্রবাসীর স্ত্রী মোছাঃ মোর্তুজা এবং সেলিম মোল্লা পরকীয়া (শারীরিক) সম্পর্কের ঘটনাটি দেখে ফেলে প্রতিবেশী মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে। ঘটনাটি জেনে ফেলার কারণে সেলিম মোল্লা প্রেমিক মোর্তুজার সহযোগিতায় গত সোমবার সন্ধ্যায় ঔ শিশু শিক্ষার্থীকে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট সেলিম মোল্লা দৌঁড়ে পালিয়ে যায়।
নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাচ্ছু মিয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!