বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মেদুয়ারী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা।

শেয়ার করুন :

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে গত বুধব্র রাত, ৮ টার সময়  ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম উজ্জল কারা নির্যাতিত যুবনেতা- মেদুয়ারী ইউনিয়ন যুবদল এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- তাজমুল হক মন্ডল, সহ-সাধারণ সম্পাদক- ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও সাংগঠনিক সম্পাদক- ভালুকা উপজেলা যুবদল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা ও মেদুয়ারী ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের যুবদলের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন বিএনপির পদাধিকারী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দল প্রতিষ্ঠা করায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনের জন্য বিভিন্ন কর্মপন্থা নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!