আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামে গতকাল সোমবার (০২ জুন) দুপুর একটার দিকে মোছা. আয়েশা আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু আয়েশা আক্তার পরিবারের অজান্তে বাড়ির পাশের মাছের খামারে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের মাছের খামারের পানিতে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে। পরে, ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।