আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান: ময়মনসিংহে ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে” অনুষ্ঠিত হয় এই সভা, যার শিরোনাম ছিল—“আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান”। এই সভার আয়োজন করে জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা, মহানগর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্য ভার্চুয়ালি প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকে এম মোস্তাফিজুর রহমান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব খন্দকার শফিকুল হাসান রতন, বাকৃবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামসুল আলম ভূঁইয়া।এছাড়া সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস. কে. আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও জেলা জিয়া পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমিনুল ইসলাম শামিম, ভালুকা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং ভালুকা পৌর শাখার সভাপতি আলহাজ্ব মোজাহিদুর রহমান খান সোহেল প্রমুখ। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন।

সভায় জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা ও পৌর শাখার জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা তাঁদের মূল্যবান মতামত ও অভিমত তুলে ধরেন।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদৃষ্টি, দেশপ্রেম, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন এক অনন্য রাষ্ট্রনায়ক, যিনি শুধু স্বাধীনতাই নয়, বরং একটি আধুনিক, আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!