গফরগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বিকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রেলওয়ে ষ্টেশন চত্বরে এসে মিলিত হয়।
পরে উপজেলা বিএনপির নেতা মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি এ. বি সিদ্দিকুর রহমান । আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল চেয়ারম্যান, মোঃ ফখরুল হাসান, শহিদুর রহমান চেয়ারম্যান, আজিম উদ্দিন আজিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, আল আমিন জনি, পৌর বিএনপির নেতা আব্দূর রউফ, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিক, ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল, পাগলা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক পদপ্রার্থী মাহমুদুর রহমান সুজন প্রমূখ। সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পাগলা ও পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!