রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ.টি.এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে পৌরশহরের জামতলা মোড়ে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেলের সভাপতিত্বে এ দোয়া মাহফিলের বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, মোজাম্মেল হক শামীম, মাওঃ আশরাফুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম প্রমুখ।
#####