ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকীকে ভালুকা পৌর জিয়া পরিষদের শুভেচ্ছা

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী সম্প্রতি ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তাঁর এই গৌরবময় দায়িত্ব গ্রহণ উপলক্ষে ভালুকা পৌর জিয়া পরিষদের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ ডেল্টা হেলথ কেয়ারে এক হৃদয়ছোঁয়া ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ডা. আমিনুল ইসলাম শামিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, ভালুকা পৌর জিয়া পরিষদের সভাপতি মোজাহিদুর রহমান খান সোহেল ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভালুকা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ছড়াকার সফিউল্লাহ লিটন।

এই যোগদানে উপস্থিত সকলে ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাঁর পেশাগত সফলতা ও মানবসেবায় আরও অগ্রগতি কামনা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!