ভালুকায় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

“বিনিয়োগ উন্নয়ন ও ঙঝঝ প্লাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে(১৭মে) ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সহযোগিতায় ছিল ভালুকা উপজেলা প্রশাসন।
বিডার নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব ড.খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সচিব ড. রেজাউল মাকছুদ জাহেদী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম,বিটার মহা পরিচালক জীবন কৃষ্ঞ সাহা। স্বাগতিক বক্তব্য রাখেন,বিডার ময়মনসিংহ বিভাগীয় পরিচালক জন কেনেডি জাম্বিল,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৫এর পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিডা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মজিনুর রহমান।
কর্মশালায় বিভিন্ন দপ্তারের সরকারি কর্মকর্তা, শিল্প মালিক,কোম্পানির প্রতিনিধি,স্থানীয় উদ্যোক্তা,ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!