আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ঝাঁটিয়া গ্রামে মায়ের সাথে অভিমান করে শিমুলি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী ঈঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মৃতার বাবা একটি অমৃত্যু মামলা করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে শিমুলিকে তাঁর মা ফরিদা বেগম স্কুলে না গিয়ে বাড়িতে কাজ করার জন্য বলে। শিমুলি তার মায়ের কথা না শুনে সে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফেরার পর তার মা তাকে কটু কথা বলেন। এতে সে অভিমান করে ঘরে থাকা ঈদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। বাড়ির লোকজন খোঁজ পেয়ে তাকে প্রথমে উথুরা বাজারে একটি ক্লিনিকে নিয়ে গলায় পাইপ ঢুকিয়ে পেট পরিষ্কার করা হয়। পরে শিমুলিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ার পথে মারা যায়। রাস্তা থেকেই পরিবারের লোকজন শিমুলির লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিমুলি, স্থানীয় আজিজ চৌধুরী একাডেমি স্কুলে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত ছিলো।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, নিহত শিমুলি স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী ছিলো। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।