গফরগাঁওয়ে বিএনপি নেতার ব্যাক্তিগত উদ্যোগে ১৭ হাজার ঈদবস্ত্র বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির অন্যতম নেতা এডভোকেট আল ফাতাহ্ খান এর ব্যাক্তিগত উদ্যোগে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যেও ঈদবস্ত্র বিতরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে তার বাসভবনের সামনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকায় অসহায় ও দরিদ্রদের মধ্যে এ্যাডঃ আল ফাতাহ্ খানের পক্ষে তারই সহধর্মিণী আছমা সুলতানা রুমা ৪ হাজার শাড়ি কাপড়, লুঙ্গী ও থ্রি পিস ঈদবস্ত্র বিতরণ ও সবার দোয়া কামনা করেন। এর আগে উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৩ হাজার শাড়ি কাপড়, লুঙ্গী ও থ্রি পিস বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!