চিকিৎসার অবহেলায় কারখানা কর্মকর্তা মারা যাওয়া ভালুকায় মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পিএ নিটস কম্পোজিট লিমিটেডের কাটিং ইনচার্জ ওবায়দুল শেখ (৪৫) স্ট্রোক করে মারা যাওয়ার ঘটনায় শ্রমিকরা ক্ষোব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ ফেব্রæয়ারী) সন্ধ্যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা) অবরোধ চলছিলো।
শ্রমিক ও স্থানীয় জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিটস কম্পোজিট লিমিটেডের কাটিং ইনচার্জ ওবায়দুল শেখ ঘটনার দিন দুপুরে খাওয়ার পর অফিসে বসেছিলেন। এ সময় হঠাৎ তিনি বুমি করে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কোম্পানির ভেতরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়ার পর সুস্থ না হয়ে উঠায় তাঁকে হাসপাতালে প্রেরণে পরামর্শ দেন কোম্পানির কর্তব্যরত চিকিৎসক। অসুস্থ ওবায়দুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা সরকারী হাসপাতালে পাঠানোর জন্য কোম্পানির একটি গাড়ি চাওয়া হলেও কর্তৃপক্ষ গাড়ি দিতে অস্বীকার করেন। পরে তাঁকে অটোরিক্সা যোগে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তিনি মারা যান। এতে ক্ষোব্ধ হয়ে মিলের সহস্ত্রাধিক শ্রমিক ৮ দফা দাবিতে সন্ধ্যা ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা) মহাসড়ক অবরোধ রয়েছে। খবর পেয়ে থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক করে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়। শ্রমিকদের ৮দফা দাবির মাঝে রয়েছে, কোম্পানির জিএম, অ্যাডমিন ম্যানেজার ও কোম্পানির ডাক্তারের পদত্যাগ।
ভালুকা মডেল থানার অফিসার (ইনচার্জ) হুমায়ুন কবীর জানান, দুপুরের খাওয়ার পর কোম্পানির কাটিং ইনচার্জ ওবায়দুল শেখ বুমি করে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক ভাবে কোম্পানির ভেতরে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। এতে সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে পাঠানোর জন্য কোম্পানির একটি গাড়ি চাইলে গাড়ি না দেয়ায় অটোরিক্সা দিয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারাযান। চিকিৎসার অবহেলার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ি করে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!