ভালুকায় অটোরিকসা পিকআপ  মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অটোরিকসা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আবদুল হামিদ (২৭) ও মনির হোসেন (৩৫) নামে দুই যাত্রী নিহত ও অটোচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ টায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকাগামী অটোরিকসা ও বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকসাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকসার দুই যাত্রী ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুল হামিদ ও চান্দরাটি গ্রামের মৃত আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে টাইস মেস্তরী মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ধলিয়া গ্রামের ব্যাপারী পাড়ার আহমদ আলীর ছেলে অটোরিকসা চালক শাহজাহান (৪০) গুরুতর আহত হন। আহত অটোচালককে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু জানান, অটোরিকসা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অটোরকিসার দুইজন যাত্রী মারা গেছেন। লাশ দু’টি পুলিশি হেফাজতে ও আহত অটোচালককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!