বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের পক্ষ থেকে গফরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে “মানবতার বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে অসহায় ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গফরগাঁও শাখার কো- উপদেষ্টা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও শাখার স্থানীয় কমিশনার ও সভানেত্রী এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ, সাধারণ সম্পাদক ও সচিব এবং খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাছিনা মমতাজ, কোষাধ্যক্ষ ও চারিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম এবং সদস্য ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজিয়া আক্তার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!