রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রনি’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন।
সভায় বক্তব্য রাখেন- আলমগীর কবির আলম, মীর রাসেল, মোঃ শরীফ, মোঃ সুজন, শাহরিয়ার ইমন, মোঃ রিপন, মোঃ আনিস, মোঃ শিপু, আরমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমূখ।
#####