আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
দেশের বিরুদ্ধে এখানো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে এই ষড়যন্ত্র উল্লেখ করে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবেনা। রাজপথে অবস্থান করেই তার সমুচিত জবাব দেয়া হবে। গতকাল শুক্রবার (৭ ফেব্রæয়ারী) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী ভাওয়ালীয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। উপজেলার কৃষকদলের বিরুনীয়া ইউনিয়নের আহবায়ক কৃষিবিদ শাহ নেওয়াজ সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি, বাসার আকন্দ, সাবেক এমপি মোশারফ হোসেন, সহ সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম ডন, রিয়াজ উদ্দিন রিয়াজ, কেন্দীয় কমিটির প্রচার সম্পাদক শামছুর রহমান শামস, সহ সাংগঠনিক সম্পাদক মাজাহার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল আকন্দ লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম, ভালুকা কৃকদললের আহবায়ক তারিকুল ইসলাম তারু ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদসহ উপজেলার বিভিন্ন পর্যায়োর নেতৃবৃদ্ব ।