গফরগাঁওয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো এর ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও যুবদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আল ফাতাহ্ খান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক মেম্বার, আবুল কালাম গেনু, জেলা দক্ষিণ যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রিপন ও স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক খলিল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও যুগ্ম আহবায়ক নবী হোসেন, পাগলা থানা যুবদল নেতা মোঃ রাজিব, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম প্রমুখ।
এসময় উপজেলা, পাগলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!