গফরগাঁওয়ে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা অনুষ্ঠান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও সরকারি কলেজ আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন, সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন, প্রভাষক মোঃ হান্নান সরকার এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী মোঃ ইদ্রিস আলী, নূরুল ইসলাম নূর, মীর সিয়াম ও মোঃ কবির হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সমন্বয়ক ও আহত শিক্ষার্থীরা, আন্দোলনের সময়কার পরিস্থিতি ও বর্তমানে আহতদের শারীরিক ও সামাজিক পরিস্থিতির বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার শহীদ ও আহত ছাত্র জনতার অভিভাবক, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *