গফরগাঁওয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয় ।
এবারের মেলায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এর আগে সকালে ইউএনও রুবাইয়া ইয়াসমিন অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন ও গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন বলেন, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কেননা বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারব না। তাই আমাদের সবাইকে বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, আবিষ্কার করতে হবে।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় জুনিয়র গ্রুপ- মাধ্যমিক পর্যায়ে প্রথম গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয়, সিনিয়র গ্রুপ- উচ্চ মাধ্যমিক পর্যায়ে গফরগাঁও মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করে।
এছাড়া অকৃতকার্য প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!