মোঃ জাকির হোসেন।।
ঢাকা মহানগর এলাকায় ডিএমপির সর্বোচ্চ সতর্কতা ও নিচ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো থার্টি ফার্স্ট নাইট।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে “থার্টি ফার্স্ট নাইট” উদযাপন ও ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মোতায়েন ছিল ডিএমপির বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসির সার্বিক নির্দেশনায় নগরবাসী যাতে শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে সে জন্য ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নির্দেশনা প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করে।