তারাকান্দায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

মো. জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার ব্যাক্তির বয়স আনুমানিক চল্লিশোর্ধ।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় তারাকান্দার মধুপুর-জয়বাংলা বাজার রোডের পিঠাসূতা পাকা রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো টিপু সুলতান জানান, উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা রাস্তার পাশে পড়ে ছিলো অজ্ঞাত ব্যাক্তির লাশটি। এই ঘটনায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে স্থানীয়রা। এরপর থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি থানা হেফাজতে নিয়ে আসি। নিহতের পরিচয় স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেনি। এ বিষয় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)কে অবহিত করা হয়েছে। নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্ঠা অব্যাহত রয়েছে। কিভাবে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে পরীক্ষা নিরীক্ষা এবং অনুসন্ধানের পর জানা যাবে। এই বিষয়ে অনুসন্ধান চলছে।

এদিকে সহকারী পুলিশ সুপার(ফুলপুর সার্কেল)মো.মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আরো জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!