গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত-২

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ শেখ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত সিয়াম আহম্মেদ উপজেলার কান্দিপাড়া এলাকার শামীম শেখ এর ছেলে ও ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার গফরগাঁও- বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে সিয়াম আহম্মেদ শেখ মোটর সাইকেল নিয়ে গফরগাঁও বাজারে উদ্দেশ্যে রওনা দেয়। পরে
গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধাবাড়ি মোড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অটো রিকশা সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী সিয়াম আহম্মেদ শেখ নামে এক কলেজ শিক্ষার্থী ও অটো রিকশার অপর দুই যাত্রী‌ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী সিয়াম আহম্মেদ শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেন।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *