গফরগাঁওয়ে যশরা ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের অংশগ্রহণে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলার ৫ নং যশরা ইউনিয়নের যশরা মোড়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ- সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট রওশন আরা দিল আফরোজ।
গফরগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল আল নিহাদের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের নেতৃবৃন্দ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *