মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি।।
গত ১৮ ডিসেম্বর গভীর রাতে গাজীপুর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বেনাপোলে মাশায়েখদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ হামলায় নিহত হয় মাওলানা জুবায়ের পন্থী’র ০৪ মুসল্লী,আহত হয় অগনিত। বিক্ষোভ সমাবেশ শেষে নিহত এবং আহতদের জন্য দোয়া কামনা করা হয়।
রবিবার(২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল বাজারস্থ “রহমান চেম্বার” সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওলামা মাশায়েখদের মধ্যে নেতৃত্ব দেন মাওলানা আবুল হোসেন(ইমাম, সাদীপুর বেলতলা জামে মসজিদ,বেনাপোল)।
মুফতি সাইদুল বাশার(মুহতামিম,বেনাপোল জামিয়া ইসলামিয়া ও লতিফা ইয়াছিন এতিমখানা), মুফতি আবু হানিফ(ইমাম,বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন জামে মসজিদ, হাফেজ মাওলানা আজিজুল হক(ইমাম,বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ),মুফতি ওমর ফারুক(ইমাম,বেনাপোল কাঁচা বাজার জামে মসজিদ) প্রমূখ।