মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ করিডোরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। তাদের আঁকা ছবি গুলোতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের আনন্দ এবং দেশপ্রেমের নান্দনিক রূপ। আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।