গফরগাঁও সরকারি কলেজে আন্তঃ বিভাগ টুর্নামেন্টের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণি বনাম বাংলা বিভাগের মধ্যে আন্তঃ বিভাগ টুর্নামেন্টের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে খেলায় একাদশ শ্রেনি ট্রাইবেকারে ৫- ৪ গোলে জয়লাভ করে।
টুর্নামেন্টের আহবায়ক সহকারী অধ্যাপক আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত খেলার প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন, নাজমুল হুদা, আক্তার হোসেন, জাকিয়া ফেরদৌসী ও সহকারী অধ্যাপক মোনায়েম চৌধুরী।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *