ভালুকায় জাতীয় শ্রমিকলীগ নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় সোমবার (১৫ নভেম্বর) বিকালে জাতীয় শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার নবগঠিত আহবাহক কমিটির উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা,আনন্দ র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র‍্যালিটি জাতীয় শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির আহবাহক নুরে আলম ছিদ্দিকী সপনের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিসদের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ যুগ্ন-সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, জাতীয় শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক হুমায়ুন মুন্সী,আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ,যুবলীগ নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফজলুল আমীন লিটন,উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব,সাবেক সাংগঠনিক সম্পাদক আহমুদুল্লা খান মিদুল,সাংসদ’র একান্ত সহকারী সুমিত চক্রবতর্ী নিপুন প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!