গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকল হয়। ফলে দূর দূরান্তে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিট দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে ।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ আল হারুন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন বেলা ১২টা ২৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে দুই নম্বর লাইনে এসে দাঁড়ায়। পরে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুই নাম্বার লাইনটি ব্লক হয়ে যায়। এক নাম্বার লাইন দিয়ে ঢাকা- ময়মনসিংহ অন্যান্য ট্রেন চলাচল করে। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মহুয়া ট্রেন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে মহুয়া কমিউটার ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!