ভালুকায় ইত্তেফাকুল উলামা শাখার বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ভারতের পুরোহিত রামগীরি মহারাজ ও সাংসদ নিতেশ নারায়ন কর্তৃক হযরত মুহাম্মদকে (সঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় ইত্তেফাকুল উলামা ভালুকা উপজেলা শাখার উদ্যোগে বিশাল মিছিল বের করা হয়। বাদ আসর ভালুকা বাজার বড় মসজিদ থেকে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতি সৌধ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, মুফতি আতিকুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা রাকিবুল ইসলামসহ অন্যরা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *