আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবীতে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরবাজার এলাকায় প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় লিউ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। পরে, থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় বেতন পাওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজিরবাজার এলাকায় অবস্থিত লিউ ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকদের আগষ্টসহ তিন মাসের বেতন বকেয়া পড়েছে। দেই দিচ্ছি করে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছিলো না। গত বুধবার (২৫ সেপ্টম্বর) শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু, পূর্ব ঘোষিত সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং রাত সোয়া আটটার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। শ্রমিকদের অবরোধে ওই স্থানে দুই পাশে মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। এতে দূরপাল্লার যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হতে হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় বেতনের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাবাবিক হয়ে আসে।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবীর জানান, আগস্টসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে লিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে, কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে যায়।