সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম’র বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, নগরীর গোহাইলকান্দি মোড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

এসময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *