তারাকান্দায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামি তারাকান্দা সদর ইউনিয়নের গোহালকান্দি গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে নিজাম উদ্দিন(৩৫), প্রতারক মামলার আসামি কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে শামীম(২২), সালমান (১৯)।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলীর নির্দেশে এসআই চন্দন সরকার,এসআই মাজাহার ও সেনাবাহিনী অফিসারের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ গ্রেফতার পূর্বক ৩ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *