আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।। 
ময়মনসিংহের ভালুকা সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক উপজেলার সাতেঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমীন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। বুধবার (২১ আগস্ট) সকালে বাধ্যর্কজনিত কারনে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ আছর স্থানীয় মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।