ভালুকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেল্পার নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো. তাসিন হোসেন (১৭) নামে এক কাভার্ডভ্যান হেল্পার নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি মানিকছড়ির মো. আবদুল হান্নানের ছেলে। উপজেলার মল্লিকবাড়ি মোড়ে ইনডেক্স এগ্রো ইন্ডাটিজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার (১৩ জুলাই) ভোরে ওই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) ভোরে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছে অপর একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা কবলিত হয়ে কাভার্ড ভ্যানের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। লোকজন আসলেই তাদের কাছে লাশটি হস্তান্তর করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *