ভালুকা উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে একটি শুভেচ্ছা মিছিল বের হয়।
নবগঠিত কেন্দ্রীয় যুবদলের ওই কমিটিকে স্বাগত জানিয়ে গত শুক্রবার (১২ জুলাই) ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে ওই মিছিলটি বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ গেইট গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা যুবদল ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *