গফরগাঁওয়ে মশাখালী স্কুলের প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাখালী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত দুই শিক্ষকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে‌ বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (৯ জুলাই ) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম শামছুল আলম ও সাবেক সহকারী শিক্ষক মরহুম এম এ জলিলের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. সালাউদ্দিন পলাশ।

সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম শিবলী ও নিজাম উদ্দিন,  শিক্ষক প্রতিনিধি সারোয়ারুল আলম ও সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *