ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে ওই ইউনিয়নের শান্তিগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ইউপি সদস্যকে গতকাল শুক্রবার (০৫ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে এনআইঅ্যাক্ট ধারার একটি মামলায় ৩০ লাখ টাকার অর্থদন্ড ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।