ময়মনসিংহের মাদকসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ভালুকা ও ফুলপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল ইসলাম (৫০), আনিজ্বল (৪০), ইলিয়াস মিয়া (২৬), সুমন মিয়া (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ আরো জানায়, বুধবার রাত সোয়া ১০টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভান্ডাবর এলাকার ভালুকা সরকারি কলেজের এক নং গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে এক কেজি গাঁজা সহ ভালুকা মুন্সিরভিটা এলাকার মোরশেদ আলীর ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে ফুলপুর থানাধীন বাঁশাটি কান্দাপাড়া থেকে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সখল্যা এলাকার মৃত আবুল কাশেম ওরফে বাক্কী মিয়ার ছেলে আনিজ্বল, বাঁশাটি এলাকার মৃত মহর আলীর ছেলে সুমন মিয়া এবং রসুল আলীর পুত্র ইলিয়াস মিয়াকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকে তো আসামিরা দীর্ঘদিন যাবত মাদক কারবারি সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী আনিজ্বল বিরুদ্ধে পৃর্বের আরো একটি মামলা আছে।

২ কেজি গাজা উদ্ধার ও গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে ভালুকা এবং ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *