গফরগাঁওয়ে অ্যাড. শাহাবউদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এডভোকেট শাহাব উদ্দিন কলেজের
এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৬ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম মাহমুদ হোসেন সেলিম।

ইংরেজি বিভাগের প্রভাষক সোহেল রানা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- ময়মনসিংহের এইচ এস টি টি আই এর সাবেক পরিচালক প্রফেসর মেজর আজিজ আহমেদ সাদেক রেজা (অব)।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুন্দর ফলাফল নিয়ে আসবে এটাই আমার প্রথম চাওয়া, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করছি।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, এ বছর এডভোকেট শাহাব উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১০৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *