ভালুকায় গাড়ি চাপায় প্রতিবন্ধী যুবতী নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় মোছা. হিকমা খাতুন (২৫) নামে এক মানষিক প্রতিবন্ধী যুবতী নিহত হয়েছেন। তিনি উপজেলা মেদুয়ারী গ্রামের মুখছেদুর রহমান ওরফে মুচকের মেয়ে। গত সোমবার (২৪ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ জুন) ঘটনার রাতে উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই নিহত হন মানষিক প্রতিবন্ধী যুবতী মোছা. হিকমা খাতুন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *