মৌলভীবাজারের জুড়ীতে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ করেন- প্রবাসী আব্দুর রব

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ীতে সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত: মদরিছ আলীর ছেলে সাইদুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুর রবের উদ্যোগে সোমবার (২৪ জুন) সকালে  তাদের নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হতদরিদ্র মানুষের মুখে মুখে আনন্দের হসি। সাইদুল ইসলাম বলেন, আমাদের এই উদ্যোগ মহান আল্লাহ পাকরাব্বুল আলামীনকে রাজি খুশি করা। তাছাড়া আমাদের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো বা মানুষকে খুশি করা নয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রবিণ (বিএনপি) নেতা আব্দুল মালিক (বঠই), জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী ও তানিম আহমদ প্রমুখ। সাইদুল এবং আবদুর রবের নিজ অর্থায়নে ২০০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হত দরিদ্র বন্যার্তদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *