গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেডিক্যালে পড়ূয়া ছেলের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে চারিপাড়া গ্রামের মোঃ হেলাল মাস্টারের স্ত্রী শিরিনা আক্তার (৫৫) ও তাদের ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।
ইশতিয়াক আহমেদ শিমুল রাশিয়ার একটি মেডিক্যাল কলেজ এ অধ্যায়নরত ছিলো। প্রায় দুই মাস আগে ছুটিতে দেশের বাড়িতে আসে।
বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মা-ছেলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টায় দিকে ওই গ্রামের নিজ বাড়ির পুকুরে সেচ কাজে জলমটর নিয়ে পানিতে নামেন শিমুল, সেখানেই তিনি বিদ্যুতায়িত হযন। পরে মা শিরিনা আক্তার ছেলেকে উদ্ধার করতে গেলে মা ও ছেলে দুজনই বিদ্যুৎসপৃষ্ট হয়ে মারা যান।

এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনূজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!