গফরগাঁও উপজেলা যুবদল সভাপতি খুররম গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক সরদার মোহাম্মদ খুররমকে গ্রেফতার করেছের্্যাব -পুলিশ। গত শনিবার রাতে ঢাকার পুরানা পল্টন এলাকায় র্্যাব এবং গফরগাঁও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গফরগাঁও থানা পুলিশ জানায়, সরদার মোহাম্মদ খুররম দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গফরগাঁও থানায় বিস্ফোরক  আইনের মামলাসহ পাঁচটি মামলা আদালতের গ্রেফতারীপরোয়ানা রয়েছে।এছাড়াও একটি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী সে।
গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আসামী সরদার মোহাম্মদ খুররমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!