ময়মনসিংহে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত একটি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। মরদেহটি একটি লাগেজের ভেতরে দেহ ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তবে এখন পর্যন্ত মরদেহ পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (২ জুন ) সকালে সদর উপজেলার মনতলা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সুতিয়া নদীর ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, সকালে ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা উদ্ধার ও লাগেজ খুলে ভেতরে শরীরের বাকি অংশ পায়।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *