ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, বিগত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে । কিন্তু এটাও সত্য যে,দেশ আজ অর্থনৈতিক ভাবে ভালো নেই ।ব্যাপক মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ দিশেহারা। তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মূল্যস্ফীতি , অর্থনৈতিক লুটপাট ও দুর্নীতি এগূলোর নিরসন করা না গেলে সরকারের
এতো উন্নয়ন ও সফলতা ম্লান হয়ে যাবে। আজ রোববার (২৬ মে) সকালে গেন্ডারিয়াস্থ নিজ বাসায় গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের সাবেক নেতৃবৃন্দের সাথে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান তার বক্তব্যে একথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল হক, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আবু বকর, মাওলানা যুবায়ের আহমেদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা কামরুল হাসান, মাওলানা খন্দকার ইসমাইল হোসেন ও মাওলানা কাজী আব্দুর রহিম।