রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে ২০২৪ সালের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদুল হক। তিনি গফরগাঁও উপজেলার বীরখারুয়া মাহমুদাবাদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
তিনি উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাজিম উদ্দিন আকন্দ এবং মায়ের নাম দেলোয়ারা বেগম।
মোঃ এমদাদুল হক ১৯৮৩ সালে চাইরবাড়ীয়া দাখিল মাদরাসা থেকে দাখিল, ১৯৮৫ সালে ভাংনাহাটি কামিল মাদরাসা, শ্রীপুর থেকে আলিম, ১৯৮৭ সালে ভাংনাহাটি কামিল মাদরাসা, শ্রীপুর থেকে ফাজিল. ১৯৮৯ সালে মুক্তাগাছা আব্বাছিয়া আলীয়া মাদ্রাসা থেকে কামিল এবং ১৯৯১ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে বিএ পাস করেন।
তিনি ১৯৯০ সালে ১৮ সেপ্টেম্বর উপজেলার বীরখারুয়া মাহমুদাবাদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে যোগদান করেন।
সুপার মোঃ এমদাদুল হক বলেন, এ কৃতিত্বের পেছনে মাদরাসার ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের যথেষ্ট অবদান রয়েছে। এ কৃতিত্ব আমি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।
এছাড়াও মোঃ এমদাদুল হক স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের অপেক্ষা, গফরগাঁও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।