গফরগাঁওয়ে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ এবং বিজ্ঞান শিক্ষক সমিতি ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সংগঠন শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ এবং বিজ্ঞান শিক্ষক সমিতি ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ এবং সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ মে) গফরগাঁও মহিলা কলেজ হলরুমে সুশৃংখল ও সুন্দর পরিবেশে এই শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে গফরগাঁও শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ এর সভাপতি পদে মোঃ হাফিজুল হক (পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়), সাধারণ সম্পাদক পদে কামরুল হক (চরমুছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয়) ও সাংগঠনিক সম্পাদক পদে জহিরুল হক (ঘাগড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

গফরগাঁও বিজ্ঞান শিক্ষক সমিতি এর সভাপতি পদে মোঃ রুহুল আমিন (সাহেব আলী একাডেমী), সাধারণ সম্পাদক পদে শাহ মোঃ আকবর হোসাইন (শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়) ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম (জয়ধরখালী উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষকদের গফরগাঁও উপজেলার সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *