গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার নির্বাচিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) শামছুন নাহার। ২০০৪ সালে তিনি বড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) হিসেবে যোগদান করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ প্রতিযোগিতায় করেপ্রথমবারের মতো অংশগ্রহণ করে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শামছুন নাহার ১৯৭৪ সালে ২৮ জানুয়ারি উপজেলার রসুলপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ১৯৯৯ সালে ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বিএসএস, ২০০১ সালে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে বিএড ও ২০১৬ সালে এমএড করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সন্মানিত সদস্য।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ এই বর্তমান সরকারের প্রত্যয়। এর জন্য স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য সবটুকু শতভাগ দিয়ে কাজ করে যেতে চাই।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *