ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার : আটক ৩

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ মে) দুপুরে বাড়ি থেকে ৩০০ গজ দূরে উপজেলার পশ্চিম কাচিনা গ্রামের মধূমার্কেট সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহবধূর শ^শুরী ও দুই ননদকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কাচিনা গ্রামের মধূমার্কেট এলাকার আজহার আলীর ছেলে সোহেল রানার (৪০) সাথে গত ১৭ বছর আগে পাশের পালগাঁও গ্রামের হাছেন আলীর মেয়ে হাজেরা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্যজীবনে সানি (১৩) ও সাব্বির (১০) নামে দু’টি ছেলে সন্তান রয়েছে। সোহেল ঢাকায় বাসের হেলপার হিসেবে কাজ করে আসছেন। বেশ কয়েকদিন ধরে তিনি বাড়িতে বসবাস করছেন এবং তার স্ত্রী হাজেরা খাতুনের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকাল থেকে হাজেরা খাতুনকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা, এমনকি সোহেলও কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ৩০০ গজ দূরে মধূমার্কেট এলাকায় স্থানীয় শামিম নামে এক ব্যক্তির ধানক্ষেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গৃহবধূ হাজেরা খাতুনের চাচা লাইক মিয়া জানান, তাদের ভাতিজি হাজেরার জামাই সোহেলের নেশাসহ বিভিন্ন ধরণের বাজে অভ্যাস ছিলো এবং প্রায়ই টাকার জন্য স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত দুই মাসে আগে টাকার জন্য হাজেরার মাথা ফাঁটিয়ে ফেলে সোহেল। পরে হাজেরা রাগ করে তার স্বামী সোহেলকে ডিভোর্স দেয়। কিন্তু ঘটনার কয়েকদিন আগে সে তার স্বামীর বাড়িতে ফিরে যায়। সোমবার (৬ মে) সকালে সোহেল তার শ^াশুরী রাজিয়াকে ফোনে জানায় যে, হাজেরাকে পাওয়া যাচ্ছেনা, সে কি তাদের বাড়িতে (শ^শুরবাড়ি) গেছে কিনা? পরে হাজেরার মা রাজিয়া লোকজন নিয়ে সোমবার বিকেলে মেয়ের জামাই বাড়ি গেলে সোহেলের মা সুফিয়া, তার বোন আশা ও আখি তাদের গালমন্দ করে। সোহেলই তার ভাতিজিকে গলা কেটে হত্যা করে ধান ক্ষেতে ফেলে বাড়ি থেকে পারিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল তার স্ত্রীর সাথে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিলো। এরই জের হিসেবে সোহেল হয়তো তার স্ত্রীকে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে পালিয়ে যেতে পারে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূরকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী প্রায়ই তাকে মারধর করতো। ধারণা করা হচ্ছে, স্বামীই তার স্ত্রীকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে পালিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের শ^াশুরী সুফিয়া, ননদ আশা ও আঁখিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *